বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
সারাদেশ

আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন উপশহর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য।

রোববার (১৫ জুন) সকাল ১১টায় সদর উপজেলার বড় কুমিড়া হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- এটিএসআই জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝোপগাড়ি এলাকায় জি.আর. মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবি নিশানকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে গেলে সে পকেট থেকে ছুরি বের করে পুলিশ সদস্যদের ওপর হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ওসি হাসান বসির জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ