মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের
আন্তর্জাতিক

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পাইলটও রয়েছেন। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিলেন। এর মধ্যে ছয়জনই তীর্থযাত্রী, এদের মধ্যে এক শিশুও ছিল।

ওই তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ওই দুর্ঘটনার খবর জানান। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে ভারতের গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে এটি। ঘটনাস্থল থেকে ২৭০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ২৪১ জনই বিমানটির যাত্রী ও ক্রু।

আরও পড়ুন:

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০

ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ৮ জন নিহত

এই সম্পর্কিত আরো

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের