রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
খেলাধূলা

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে দলের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসকে ছাড়িয়ে এবার এই দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী এক বছরের জন্য মিরাজ ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন।

২৭ বছর বয়সী মিরাজ নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হলেন। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মিরাজের পূর্নাঙ্গ অধিনায়কত্ব শুরু হবে।

এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

এর মাধ্যমে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক পেল। টেস্টে শান্ত ও টি২০তে অধিনায়কের দায়িত্বে আছেন লিটন দাস।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে

উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠ ও মাঠের বাইরে পুরো দলকে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে।

আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’

‘এই সুযোগে আমরা শান্তকে ধন্যবাদ জানাতে চাই। অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান ছাড়াও ১১০ উইকেট নিয়ে মিরাজ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চার নম্বরে রয়েছেন।

ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল মাইলফলকের তালিকায় তিনি এদেশের ক্রিকেটারদের এলিট গ্রুপে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের পাশে নাম লিখিয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে সেটা বিরাট সম্মানের। দেশকে নেতৃত্ব দেয়া যেকোন ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার উপর যে আত্মবিশ্বাস দেখিয়েছে তাতে আমি কৃতজ্ঞ।

এই দলের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে সেই মানের প্রতিভা আছে। সবাই সাহসী ক্রিকেট খেলতে বিশ্বাসী।’

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত