January 19, 2026 - 12:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যযমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে সেতুর পশ্চিম পাড় থেকে সায়দাবাদ পর্যন্ত মহাসড়কে ধীরগতির যান চলাচল ও থেমে থেমে জটের কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাস ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। এতে সেতু এলাকার টোল প্লাজায় তীব্র চাপ পড়ে। কোথাও কোথাও গাড়িগুলোকে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে দেখা গেছে।

সাধারণ সময়ে এই মহাসড়কে প্রতিদিন গড়ে ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ থেকে তিনগুণ। এবারের ঈদের পরও একই চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, টোল আদায়ে ধীরগতি ও কিছু যানবাহন মাঝেমধ্যে বিকল হয়ে পড়ায় যানজট দীর্ঘতর হচ্ছে। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে।

গার্মেন্টসকর্মী রোদেলা খাতুন বলেন, “প্রতিবারই ঈদের যাত্রায় এমন ভোগান্তি হয়। এবার প্রচণ্ড গরমে অবস্থা আরও ভয়াবহ।”

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “টোল আদায়ে ধীরগতির কারণেই যানজট দেখা দিয়েছে। চাপ বেশি থাকায় পরিস্থিতি সামাল দিতে আমরা মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েন করেছি।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। তিনি বলেন, “পশ্চিম প্রান্তে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। টোল আদায়ে ৯টি বুথ চালু থাকলেও অতিরিক্ত চাপ ও যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে যানজট লেগেই থাকছে।” এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...