December 12, 2025 - 11:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

বগুড়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বিদ্যুৎ শেখ (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে ঈদগাহ মাঠ সংলগ্ন সেবা পল্লী ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রনি নামের বন্ধু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

নিহত বিদ্যুৎ শেখ শহরের ২ নম্বর ওয়ার্ডের বৃন্দাবন দক্ষিণপাড়ার বাসিন্দা দুলাল শেখের ছোট ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ শেখ ও রনি একসময় একসঙ্গে চলাফেরা করতেন। তবে সম্প্রতি তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কী নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বলেন, ‘বিদ্যুৎ শেখকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার বন্ধু রনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত বিদ্যুৎ শেখ ও অভিযুক্ত রনির বিরুদ্ধে থানায় মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রনিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...