December 9, 2025 - 10:22 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএনআরবিসি ব্যাংক আর্থিক অন্তর্ভূক্তি ও সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক আর্থিক অন্তর্ভূক্তি ও সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকা- বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে অর্থায়নের চিত্র, সমস্যা, সম্ভাবনা ও সম্ভাব্য নীতি-কৌশল বিষয়ে পরিচালিত জরিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদনের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান। এসময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইডিই’এর কান্ট্রি ডিরেক্টর সামির খারকি, নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলী খান, আইডিইর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, আইডিই’র ড. মো. জাকারিয়া, ব্যাংকের রিটেইল ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংক ও নবপল্লব প্রকল্প যৌথভাবে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে জীবন মান উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকান্ড পরিচালনা করছে। প্রধান আয়োজক হিসেবে বৈশ্বিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ৯টি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় নবপল্লব প্রকল্প বাস্তবায়ণ করছে। এই প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নের রুপরেখা প্রনয়নের জন্য সুন্দরবন অঞ্চলে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে এনআরবিসি ব্যাংক। জরিপে প্রান্তিক পর্যায়ের মানুষদের ব্যাংকিং সেবা গ্রহণের চিত্র, ঋণের চাহিদা, ঋণ প্রদানের সীমাবদ্ধতা, অপ্রাতিষ্ঠানিকখাতের ঋণ কার্যক্রম ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে।

কর্মশালার প্রধান অতিথি ড. মো: তৌহিদুল আলম খান বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। সারাদেশের বিস্তৃত শাখা-উপশাখাগুলোতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। বিনা জামানাতে সহজশর্তে আমরা ক্ষুদ্রঋণ প্রদান করছি। এসব কর্মসূচিতে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ‘ন্যানো ক্রেডিট’ চালু করা হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং এবং প্লানেট অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবাগুলো আমরা মানুষের হাতের নাগালে নিয়ে যেতে পারছি।ু

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...