মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের
কর্পোরেট সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীন

কর্পোরেট ডেস্ক: প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন জনাব মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি এবং সিআরএম প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

জনাব আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। তারপর থেকে তিনি ব্যতিক্রমী নেতৃত্ব, সুবিবেচনা এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় গভীর দক্ষতা প্রদর্শন করে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জনাব আল-আমীন ২০০২ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যাবস্থাপক, কর্পোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় ভূমিকায় ২৩ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে বি.এসসি এবং এম.এসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন জুড়ে, তিনি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের