January 18, 2026 - 11:47 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেসক্ : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেছেন সোহেল রানা। এই জয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিও অনেকটাই সেড়ে নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামেন হামজা চৌধুরী। পাশাপাশি লাল-সবুজের জার্সিতে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ফাহমেদুল নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের জাত চিনিয়েছেন হামজা।

ম্যাচের ৬ মিনিটে কর্ণার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। ম্যাচের প্রথম কর্ণারটি নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কর্ণার থেকে দুর্দান্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধরী।

এর আগে ২ মিনিটে ডানদিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমনে কাজিম কিরমানির আড়াআড়ি শটে পা ছোঁয়াতে ব্যর্থ হন জামাল।

২৯ মিনিটে রাকিবের পাসে ডানদিক থেকে ফাহমিদুলের শট রুখে দেন ভূটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। ফিরতি বলে জামালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বামদিক থেকে বল নিয়ে এগিয়ে যান রাকিব। তাকে ধরতে গোল এরিয়া থেকে জাংপো অনেকটা বেরিয়ে আসলেও সতীর্থ কোন খেলোয়াড়কে খুঁজে পাননি রাকিব ৩৫ মিনিটে ডানদিক থেকে তাজউদ্দিনের পাস থেকে জামাল ও রাকিব মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ৪৪ মিনিটে আবারো তাজউদ্দিনের ডানদিকের ক্রসে ফাহমিদুলের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

সব মিলিয়ে বলা যায় ভূটানের উপর আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, জামাল ও কাজিমের স্থানে কোচ ক্যাবরেরা মাঠে নামান মো: হৃদয়, শেখ মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। শুরুতেই ফাহমিদুলের ক্রস থেকে বদলী খেলোয়াড় মোরসালিনের শট জাংপো রুখে দেন। কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। ডানদিক থেকে রাকিবের শট ভূটানের ডিফেন্ডার ইয়েশি ক্লিয়ার করলে সেই বল পেয়ে যান সোহেল রানা। প্রথম সুযোগেই জোড়ালো শটে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোহেল রানা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ কিছুটা নিশ্চিন্তভাবেই ম্যাচের বাকি সময় পার করেছে। কোচ অবশ্য পরবর্তীতে আরো তিনটি পরিবর্তন করেছিল। কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভুটানের বদলী খেলোয়াড় জিগমে টবগে গোলের সুযোগ নষ্ট করায় পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।

ভূটানের বিপক্ষে জয়টা অনেকটাই অনুমিত ছিল। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভূটানের জাপানীজ কোচ আতুশি নাকামুরা সেটা স্বীকার করে বলেছিলেন হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। পাশাপাশি ভূটানের বিপরীতে বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমের বিষয়টিকেও তিনি কিছুটা সমস্যার বলে উল্লেখ করেছিলেন।

গত বছর ভূটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে একটিতে জয় ও একটিতে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ভূটানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান লিগ খেলা ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের অভিষেক হয়েছে।

একাদশে ছিলেন হামজা চৌধুরীও। মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হলেও ঘরের মাঠে অভিষেকের অপেক্ষা শেষ হয়েছে ইংলিশ লিগে খেলা হামজার। সাথে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মত অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজউদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, জামাল ভূইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজি, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, কাজিম কিরমানী, সাদউদ্দিন, তাজউদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...