January 14, 2026 - 3:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএআইবিএলের ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এআইবিএলের ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন, ২০২৫) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে এমটিওগণ ব্যাংকিং কার্যক্রমের সার্বিক ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকিং খাতে নৈতিকতা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই হবে আপনাদের লক্ষ্য।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে। দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনের লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক এমটিওদেরকে পরামর্শ দেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আমির হোসেন এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...