December 14, 2025 - 8:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাক্রিকেটারদের বাড়তি চাপ দিতে রাজি নন বিসিবি সভাপতি

ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে রাজি নন বিসিবি সভাপতি

spot_img

স্পোর্টস ডেস্ক: পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখি হওয়া সত্ত্বেও ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

চলমান পাকিস্তান সফরে ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ রাতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা।

পাকিস্তান সিরিজের আগে আইসিসি সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ঐ হার দেশের ক্রিকেটে বড় ধরণের সমালোচনার জন্ম দেয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বৈঠক শেষে বেরিয়ে আজ সাংবাদিকদের আমিনুল বলেন, ‘আমরা এখনও ক্রিকেটারদের সাথে কথা বলিনি।

আমাদের সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম দলের সাথে পাকিস্তানে আছেন এবং আমরা তার সাথে কথা বলেছি। আমরা ক্রিকেটারদের উপর কোন বাড়তি চাপ না দেওয়ার চেষ্টা করছি।’

দু’দিন আগে বিসিবির দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টার সাথে আজই প্রথম দেখা করেন আমিনুল। ক্রিকেটারদের উপর কোন চাপ দেওয়ার পক্ষে নন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল, ‘আমার কাজ ক্রিকেটারদের সাথে কথা বলা নয়, আমার কাজ হল পরিচালকদের সাথে কথা বলা। প্রয়োজনে আমি অবশ্যই কথা বলব। একটি সিরিজের মাঝে ক্রিকেটারদের সাথে কথা বলা ভাল নয়।’

বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আমিনুল বলেন, ‘ক্রিকেটের পারফরমেন্স ঊর্ধ্বমুখী-নিম্নমুখী হয়। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়, সব জায়গায়।’

তিনি আরও বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। আমাকে একটু দেখতে হবে। অবশ্যই পারফরমেন্সের উন্নতি হবে, গ্রাফ উপরে উঠবে, যদি আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।’

বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল।

দায়িত্ব নেওয়ার একদিন পর পরিচালনা পর্ষদের সভায় নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং বাস্তবায়নের নকশাও দেন আমিনুল।

সভা শেষে বোর্ডের কর্মপরিকল্পনা তুলে ধরে বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সভার একটি বড় ফলাফল ছিল- বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত।’

পরিকল্পনাটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে দু’টি পাইলট প্রকল্প দিয়ে শুরু হবে। যেখানে বিসিবির কার্যালয় হবে।

এটিকে সম্পূর্ণ নতুন সূচনা হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অবিলম্বে এই প্রকল্পটি শুরু করব। এছাড়াও প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে কোচ, আম্পায়ার এবং কিউরেটর তৈরি করার পরিকল্পনা আছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...