বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করলো বাংলাদেশ ব্যাংক

কর্পোরেট ডেস্ক: আর্থিক অন্তর্ভূক্তিমূলক বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি হিসেবে এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের নিকট থেকে স্বীকৃতিপত্রটি গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক-অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (আফি) যৌথ শিখন কর্মসূচির আওতায় অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০ ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড অর্থনীতির শক্তি হিসেবে কাজ করে। প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকগুলো সেবা পৌছানোর মাধ্যমে মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড সমাজে আয় বৈষম্য দূর করত সহায়তা করে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকান্ডে অগ্রগামী ১০ ব্যাংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এসব ব্যাংকগুলোর কর্মকা- আন্তর্জাতিক পরিম-লের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনর পরিচালক এবং সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, গ্রামের অসহায়, দুস্থ ও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সহজশর্ত বিনাজামানতে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এধনরনের স্বীকৃতি আমাদের কর্মকা-কে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ