December 9, 2025 - 11:38 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতদুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

spot_img

নিজস্ব প্রতিনিধি: হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে তোলা হলে বিচারক তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রবিবার (১ জুন) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। এর আগে সকাল সোয়া ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মমতাজকে আদালতে আনা হয় তাকে।

আদালত সূত্রে জানা গেছে, নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়,গত ২২ মে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠান। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট পেলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...