মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের
খেলাধূলা

এবার টি-টোয়েন্টিতেও ১০ নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুতে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও দশ নম্বরে নেমে গেল টাইগাররা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

এরপর পাকিস্তান সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিও ইতোমধ্যে হেরেছে বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তান মিলিয়ে টানা চার টি-টোয়েন্টিতে হারের কারণে ৫ রেটিং হারিয়েছে টাইগাররা। যে কারণে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ২২০ রেটিং নিয়ে ৯ থেকে ১০-এ নেমে গেছে বাংলাদেশ। ২২৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে এগারতম স্থানে আছে আয়ারল্যান্ড।

২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৬২ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

তৃতীয় থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫) শ্রীলংকা (২৩৫) ও পাকিস্তান (২২৯)।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের। ১৮৩ রেটিং ১৫ নম্বরে আছে তারা।

টেস্টে ৬২ রেটিং নিয়ে নবম স্থানে এবং ওয়ানডেতে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের