January 18, 2026 - 11:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিগ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি ডিভাইস নিয়ে এলো স্যামসাং

গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি ডিভাইস নিয়ে এলো স্যামসাং

spot_img

কর্পোরেট ডেস্ক:] অত্যাধুনিক এআই ফিচার সমৃদ্ধ ফোন সকলের হাতের নাগালে নিয়ে আসতে সম্প্রতি দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস – গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি – লঞ্চ করেছে স্যামসাং।

গ্যালাক্সি এ সিরিজ উন্মোচনের ফলে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন আরও সহজলভ্য। এই ডিভাইসগুলোতে ‘সার্কেল টু সার্চ’-এর মতো অনন্য ফিচার রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্ক্রিনে সার্কেলিং করেই যেকোনো কিছু তাৎক্ষণিকভাবে সার্চ (অনুসন্ধান) করতে পারবেন। এই সিরিজের আরেকটি দুর্দান্ত ফিচার হলো গুগল জেমিনি, যা আপনাকে দিবে স্মার্ট পরামর্শ এবং সৃজনশীলতা বাড়াবে এমন প্রোডাক্টিভিটি টুলস। অন্যান্য এআই ফিচার যেমন – ক্রিয়েট ফিল্টার এবং অবজেক্ট ইরেজার, তথ্য এবং ছবির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের পণ্য ও বিপণন কৌশল প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “এআই এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা আমাদের গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইসগুলোর (এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি) মাধ্যমে এআই ফিচারকে সবার জন্য আরও সহজলভ্য করতে চাই। এই ডিভাইসগুলো স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যার ফলে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে এআই-প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ার-সাশ্রয়ী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি; ফলে খুব সহজেই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা যাবে। এই ডিভাইসগুলোতে আরও রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে আছে এক্সিনোস ১৫৮০ প্রসেসর; আর গ্যালাক্সি এ৩৬ ফাইভজিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন৩। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং গ্যালাক্সি এ৩৬ ফাইভজি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এই ডিভাইসগুলোতে স্যামসাং নক্স ভল্টও রয়েছে, যা ইএএল৫+ দ্বারা সার্টিফাইড। ব্যবহারকারীদের সবসময় আপডেটেড রাখতে এ সিরিজের এই ডিভাইসগুলোতে পাওয়া যাবে ৬ বছরের ওএস আপগ্রেড সুবিধা।

গ্যালাক্সি এ২৬ ফাইভজি (৮/১২৮ ভ্যারিয়েন্ট) কালো ও মিন্ট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় লঞ্চ অফারে এই ফোনের মূল্য ৩৪,৯৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৬ ফাইভজি দ’টি ভ্যারিয়েন্ট এবং ল্যাভেন্ডার, লাইম ও কালো এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ৩৬ ফাইভজি’র (৮/১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকা এবং (৮/২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৪৪,৯৯৯ টাকায় লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের এআই ফোন এখন আরও স্বপ্ন নয়, এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে এমন ডিভাইস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ডিভাইসগুলোর অফিসিয়াল ভার্সন ন্যায়সঙ্গত মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে গ্রাহকরা এই ফোনগুলো ক্রয় করার সময় বিশেষ ঈদ অফার সহ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...