January 14, 2026 - 3:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পেইন ‘মাইক্লো নেক্সট আইকন’ শুরু

ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পেইন ‘মাইক্লো নেক্সট আইকন’ শুরু

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পেইন ‘মাইক্লো নেক্সট আইকন’ শুরু করেছে প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো। এই ক্যাম্পেইনের তিনটি প্রধান দিক রয়েছে; প্রথমটি হলো পেইড ইন্টার্নশিপ, যেখানে শিক্ষার্থীরা কাজ শিখতে পারবে; দ্বিতীয়টি অভিজ্ঞ ডিজাইনারদের সঙ্গে কাজের সুযোগ; তৃতীয়টি হলো মডেল হান্ট, যার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে।

একাডেমিক ক্রিয়েটিভিটির সাথে ব্যবসার সুযোগকে একত্রিত করতে ‘মাইক্লো নেক্সট আইকন’ ক্যাম্পেইনটি ধাপে ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে। ফ্যাশনের সঙ্গে তরুণদের নতুনভাবে যুক্ত করা এবং ভবিষ্যত পেশাদার তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। এই ধরনের অগ্রগামী ক্যাম্পাস-ভিত্তিক উদ্যোগ এবারই প্রথম কোন ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশে শুরু করলো। সৃজনশীল শিক্ষার জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সম্প্রতি ক্যাম্পেইনের প্রথম পর্ব শুরু হয়েছে, যেখানে তারকা-বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তাহসান রহমান খান।

মাত্র এক বছরের মধ্যে মাইক্লো দেশের অন্যতম দ্রুত বিকাশমান ফ্যাশন ব্র্যান্ড হিসেবে দেশব্যাপি সুনাম অর্জন করেছে। বর্তমানে দেশের ১৫টি স্থানে তাদের শোরুম রয়েছে। এছাড়া, সম্প্রতি জয়দেবপুরে তাদের ১৬তম শোরুম-এর উদ্বোধন হয়েছে। জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত ব্র্যান্ড মাইক্লো সবসময় পোশাকের মান ও ডিজাইনকে বিশেষ গুরুত্ব দেয়।

মাইক্লো বাংলাদেশ লিমিটেড-এর অপারেশন অ্যাডভাইজার কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “মাইক্লো সবসময়ই তরুণদের সম্ভাবনা ও ক্রিয়েটিভ চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে থাকে। ‘মাইক্লো নেক্সট আইকন’ এর মাধ্যমে আমরা নতুন প্রতিভাবানদের খুঁজে বের করে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। আমরা এমন প্রতিভা খুঁজছি যারা ফ্যাশন শিল্পের ভবিষ্যত রূপায়ণে সাহায্য করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেদ-এর ব্র্যান্ড ও কমিউনিকেশন হেড সামিয়া আহমেদ এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট হেড মোঃ রাজিবুজ্জামান খান সহ অন্যান্য সদস্যরা। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক, ডিজাইন ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর শিশির ভট্টাচার্য, এবং ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগের প্রধান মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সুবর্ণা নওদির।

অনুষ্ঠানের শেষে তিনজন পুরুষ ও তিনজন নারী মডেলকে সম্মাননা জানানো হয়। এছাড়া, সাতজন ভাগ্যবান বিজয়ী তাহসান খানকে সরাসরি দেখা এবং তার সঙ্গে স্মরণীয় সেলফি তোলা সহ পুরো ফ্যাশন শো উপভোগ করার সুযোগ পায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে মাইক্লো পরবর্তী প্রজন্মকে সহায়তা করতে এবং বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...