January 19, 2026 - 10:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাপিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর

পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর

spot_img

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স।

রোববার (২৫ মে) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ৬ উইকেটের দাপুটে জয় পায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। কোয়েটার দেয়া ২০২ রানের লক্ষ্যে ১ বল বাকি থাকতেই জয়লাভ করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের দল।

এদিন লাহোরের হয়ে ৪২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। শাহীন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট এবং সালমান মির্জা ও হারিজ রউফ ২ উইকেট করে নেন। সিকান্দার রাজা নেন ১ উইকেট।

এদিকে ওপেনিং জুটিতে ৩৯ রান সংগ্রহ করে লাহোর। ১০ বলে ১১ রান তোলেন ফখর জামান। তারপর জুটি বাঁধেন মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিক। নাঈম ২৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ও শফিক ২৮ বলে ৪১ রান সংগ্রহ করেন।

শেষ দিকে অবশ্য কিছুটা হতাশা সৃষ্টি হয়েছিল। ম্যাচ যেন প্রায় ফসকে যাওয়ার মতো হয়েছিল লাহোরের। তবে ১৭তম ওভারের শেষ দুই বলে দুই বাউন্ডারিতে ১০ রান সংগ্রহ করে খেলার মোড় ঘুরিয়ে দেন সিকান্দার রাজা। আর আরেক প্রান্তে ঝড় তোলেন কুশল পেরেরা। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি করেন। শেষের আগের ওভারে সংগ্রহ করেন ১৮ রান।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে ছিলেন রাজা। প্রথম বলেই ওয়াইড। দ্বিতীয় বলে ১ রান সংগ্রহ করেন। স্ট্রাইকে ফেরেন পেরেরা। তারপর ২ বলে ৩ রান আসে। আবারও স্ট্রাইকে রাজা। এবার ৩ বলে ৮ রান দরকার। দুর্দান্ত এক ছক্কা হাঁকান। এর পরের বলে চার মেরে ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন সিকান্দার।

এ জয় দিয়েই পিএসএলের ৪ বছরের মধ্যে তৃতীয়বারের মতো জয় পেল লাহোর কালান্দার্স। এর আগে ২০২২ ও ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল লাহোরের দলটি।

ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে স্থগিত হওয়া আসর পুনরায় শুরুর পর সাকিবকে দলে নেয় লাহোর। এই আসর দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন ৩৮ বছর বয়সি অলরাউন্ডার। যদিও তিন ম্যাচের দুটিতে শেষ দিকে ব্যাটিং পেয়ে রানের দেখা পাননি একটিতেও, বল হাতে প্রাপ্তি কেবল একটি উইকেট।

প্লে-অফের আগে মিরাজকে দলে নেয় লাহোর। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই অলরাউন্ডার।

এদিকে ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি অর্থ পুরস্কারও পেয়েছে লাহোর। এ ছাড়া রানার্স-আপ ও অন্যান্য ক্যাটাগরিতেও থাকছে প্রাইজমানি। চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার তথা ১৪ কোটি পাকিস্তানি রুপি জিতেছে লাহোর। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫ লাখ টাকার কাছাকাছি। রানার্স-আপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পেয়েছে ২ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৪১ লাখ টাকার বেশি।

এবারের আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোয়েটার হয়ে খেলা হাসান নেওয়াজ। ব্যাট হাতে ৩৯৯ রান করে টুর্নামেন্টসেরা হিসেবে পেয়েছেন ৩০ লাখ পাকিস্তানি রুপি। এর পাশাপাশি আরেকটি পুরস্কারও পেয়েছেন নেওয়াজ—একটি বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল।

এ ছাড়া সেরা ব্যাটসম্যানের পুরস্কার হিসেবে আরও ৩৫ লাখ পাকিস্তানি রুপিও জিতেছেন নেওয়াজ। এ ছাড়া সেরা বোলারের পুরস্কার জিতেছেন লাহোর কাপ্তান শাহিন আফ্রিদি। তিনি পেয়েছেন ৩৫ লাখ রুপি। এ ছাড়া আবদুস সামাদ (সেরা ফিল্ডার), সিকান্দার রাজা (সেরা অলরাউন্ডার), মোহাম্মদ হারিস (সেরা উইকেটকিপার) এবং মোহাম্মদ নাঈমও (সেরা উদীয়মান) ৩৫ লাখ রুপি পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...