January 19, 2026 - 11:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকওয়াশিংটনে গুলিতে ইসরায়েলি দুই দূতাবাসকর্মী নিহত

ওয়াশিংটনে গুলিতে ইসরায়েলি দুই দূতাবাসকর্মী নিহত

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটাল জিউশ মিউজিয়ামের সামনের ফুটপাতে, ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার (২১ মে) রাতে এ হামলা হয়।

মার্কিন নিরাপত্তা দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আজ রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন।’

ইসরাইলি নেতারা এটিকে ‘ইহুদিবিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি জাদুঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি গুলি চালান। এতে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন।

স্থানীয় গণমাধ্যম জানায় আটকের সময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে, ‘একটি ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল বিশ্বজুড়ে তার নাগরিক ও প্রতিনিধিদের সুরক্ষায় দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...