January 19, 2026 - 12:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএনসিসি ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এনসিসি ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

spot_img

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক পিএলসি. এবং বিকাশ লিমিটেড সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হয়েছে। এই নতুন সেবার মাধ্যমে বিকাশের পরিবেশক, এজেন্ট এবং মার্চেন্ট যাদের এনসিসি ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে, তারা রিয়েল টাইমে অর্থ জমা ও ই-মানি ট্রান্সফার করতে পারবেন। এটি একটি নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ২৪ ঘণ্টা লেনদেনের সুযোগ নিশ্চিত করবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময়, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মোঃ মনিরুল আলম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং বিকাশ এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এটি একটি ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিকাশের পরিবেশক, এজেন্ট ও মার্চেন্টরা এনসিসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের ডিজিটাল ওয়ালেটে অর্থ স্থানান্তর করে ই-মানি জেনারেট করতে পারবেন এবং সেখান থেকে তা পুনরায় এনসিসি ব্যাংকে ট্রান্সফার করাও সম্ভব হবে।” এই চুক্তি বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতকে আরও সমৃদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আর্থিক অন্তর্ভূক্তিতে ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...