January 19, 2026 - 10:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাপর্তুগালের হয়ে জোড়া গোল রোনাল্ডোপুত্রের, বাবার মতোই মাতল 'সিউ'

পর্তুগালের হয়ে জোড়া গোল রোনাল্ডোপুত্রের, বাবার মতোই মাতল ‘সিউ’

spot_img

স্পোর্টস ডেস্ক : দেশের জার্সিতে প্রথম গোল করে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে নকল করল তাঁরই ছেলে রোনাল্ডো জুনিয়র। পর্তুগালের অনুর্ধ্ব-১৫ দলের হয়ে ‘ভ্লাটকো মার্কোভিচ’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে রোনাল্ডো জুনিয়র। প্রথম তিনটি ম্যাচে গোল করতে পারেনি। চতুর্থ ম্যাচে আয়োজক ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বাবার মতো ‘সিউ’ উৎসব করছে রোনাল্ডো জুনিয়র।

গত রবিবার প্রতিযোগিতার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রোনাল্ডো জুনিয়র। প্রথমার্ধে দু’টি গোল করে দু’বার দলকে এগিয়ে দেয় সে। ম্যাচের ১৩ মিনিটে দেশের জার্সি পরে প্রথম গোল করে রোনাল্ডো জুনিয়র। দুরন্ত গতিতে বাঁ দিক দিয়ে ক্রোয়েশিয়ার বক্সে ঢুকে যায় সে। এক সতীর্থের কাছ থেকে বল পায়। বল না থামিয়েই বাঁ পায়ে শট মারে। ক্রোয়েশিয়ার এক ফুটবলার তাকে ট্যাকল করার চেষ্টা করেও লাভ হয়নি। ক্রশ বল বারে লেগে গোলে ঢুকে যায়। গোল করার আনন্দে খানিকটা দৌড়ে লাফিয়ে উঠে ঠিক বাবার মতো ‘সিউ’ উৎসব করতে দেখা যায় তাকে। তার এই উচ্ছ্বাস প্রকাশের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে পর্তুগালের ফুটবল সংস্থা।

রোনাল্ডো জুনিয়রের গোলে এগিয়ে গিয়েও লাভ হয়নি পর্তুগালের। ২৫ মিনিটে সমতা ফেরায় আয়োজকেরা। এর পর ৪৩ মিনিটে আবার গোল করে সিআর সেভেন-পুত্র। তার দ্বিতীয় গোলটি নিখুঁত হেড থেকে। এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে আবার সমতা ফেরায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কাব্রালের গোলে ট্রফি নিশ্চিত করে পর্তুগাল। খেতাব জিতলেও পর্তুগালের ফুটবল মহলে বেশি আলোচনা হচ্ছে রোনাল্ডো জুনিয়রের জোড়া গোল এবং খ্যাতনামী বাবার মতো উচ্ছ্বাস প্রকাশ নিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...