January 19, 2026 - 11:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপটুয়াখালীতে জনসেবা হাসপাতালে ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধর

পটুয়াখালীতে জনসেবা হাসপাতালে ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধর

spot_img

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী পৌর শহরে অবস্থিত জনসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তিকৃত রোগীর স্বজনকে মারধরের অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে ভুক্তভোগী পটুয়াখালী সদর থানা এবং সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে (রবিবার) গভীর রাতে শহরে বিদ্যুৎ না থাকায় পটুয়াখালী জনসেবা হাসপাতালে ভর্তিকৃত ভুক্তভোগী মোঃ জহিরুল ইসলাম এর স্ত্রী ও নবজাতক সন্তান গরমে অসুস্থ হয়ে পরে। এ সময় ভুক্তভোগী কর্তৃপক্ষকে জেনারেটর চালু করতে বলে কিন্তু তারা কর্ণপাত না করায় ভুক্তভোগী তার মুঠোফোনে বিদ্যুৎ না থাকার ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণকে কেন্দ্র করে ভুক্তভোগীর উপর ভোর ৬টায় এবং বেলা ১১টায় ২ দফায় হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা হামলা ও মারধর করে। এ সময়ে ভুক্তভোগীর সঙ্গে থাকা ৯০০০ টাকা হামলাকারীরা নিয়ে যায় এবং তার পরিহিত শার্ট ছিড়ে ফেলে।

আরো জানা যায়, হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার পর ভুক্তভোগী মোঃ জহিরুল ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষ ও ওই হাসপাতালের ডাঃ মোঃ এসএম কবির হাসানকে ঘটনার ব্যাপারে অবহিত করলে তারা ওই ঘটনার বিচারের জন্য ভুক্তভোগীকে আশ্বস্ত করেন। ১৯ মে বিকালে রোগীকে রিলিজ করে দিলেও কর্তৃপক্ষ হামলার ঘটনার বিচারের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে ডাঃ মোঃ কবির হাসান বলেন, ভর্তৃকৃত রোগী সাদিয়া আমার পেসেন্ট। রোগী স্বামীর সাথে কর্মচারীদের একটি ঝামেলা হয়েছে আমি শুনেছি তবে আমার কিছুই করার নেই। এগুলো হাসপাতাল মালিক কর্তৃপক্ষ দেখবে। আমি তাদের শুধুই চিকিৎসা দিয়েছি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, জনসেবা হাসপাতালে রোগীর স্বজনের উপর হামলার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া বলেন, একটি অভিযোগের চিঠি আমি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...