December 13, 2025 - 1:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইপিডিসি ফাইন্যান্সের নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্সের নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর ৪৩ বছরেরও বেশি সময় পার করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। গত ১৩ মে আইপিডিসি’র নিরীক্ষা কমিটির ১০০তম সভা অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে কর্পোরেট গভর্ন্যান্সে এক গৌরবময় মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ, এফসিএস-এর নেতৃত্বে ১০০তম সভাটি অনুষ্ঠিত হয়। তাঁর নেতৃত্ব দীর্ঘ সময় ধরে আইপিডিসি’র স্বচ্ছতা, সততা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় উচ্চমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সভায় উপস্থিত ছিলেন আইপিডিসি’র হেড অব ইন্টার্নাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ মোঃ কায়েস। উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড ও কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম। আরও উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ – ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. শাহ মোঃ আহসান হাবীব এবং বাংলাদেশ সরকার মনোনীত ডিরেক্টর মাকসুরা নূর, এনডিসি। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আইপিডিসি’র গভর্ন্যান্স অবজেক্টিভের সাথে কমিটির কৌশলগত সংযুক্তি বজায় রাখতে ভূমিকা রেখেছে।

সভায় আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস নিরীক্ষা কমিটির ১০০তম সভাকে আইপিডিসি’র দায়বদ্ধতা ও ভবিষ্যতমুখী পরিচালন ব্যবস্থার প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির অনন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন।

নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান বলেন, “এই ১০০তম সভা শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি আমাদের নৈতিকতা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি।”

প্রতিষ্ঠার পর থেকে এই নিরীক্ষা কমিটি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র গভর্ন্যান্স কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যথাযথ আইনগত শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং উন্নয়নমুখী সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে।

এই গৌরবময় মাইলফলক উদযাপন করার মাধ্যমে আইপিডিসি দেশের আর্থিক খাতে সর্বোচ্চ গভর্ন্যান্স ও দায়বদ্ধতার মান বজায় রেখে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনের পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...