December 13, 2025 - 1:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জ তাড়াশে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষে মাদ্রাসার সভা পণ্ড

সিরাজগঞ্জ তাড়াশে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষে মাদ্রাসার সভা পণ্ড

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোনতা আলীম মাদ্রাসায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এডহক কমিটির পরিচিতি সভা পণ্ড হয়ে গেছে।

রোববার (১৮ মে) সকালে মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে। পরে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান জানান, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিমকে সভাপতি এবং তার ভাই সোলায়মান হোসেনসহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়। তবে স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ত্যাগী ও গন্যমান্য নেতাকর্মীদের উপেক্ষা করে আত্মীয়স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে।

তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী বলেন, “মাদ্রাসার কমিটিতে স্থানীয় ত্যাগী নেতাদের জায়গা দেওয়া হয়নি। তাই আমরা ক্ষোভ প্রকাশ করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়।”

এ সময় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং সভা বন্ধ ঘোষণা করা হয়।

তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোরহাব হোসেন বলেন, “এই সংঘর্ষের মূল কারণ হলো – কমিটিতে একপক্ষীয়ভাবে আত্মীয়দের অন্তর্ভুক্ত করা। এতে দলের ভেতর ক্ষোভ জন্ম নিয়েছে।”

এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, “আমি নিয়ম মেনেই কমিটি গঠন করেছি এবং উপজেলা প্রশাসনের অনুমতিও গ্রহণ করেছি।”

তাড়াশ ইউএনও মো. নুরুল ইসলাম বলেন, “মাদ্রাসার অভিভাবক সদস্য মনোনয়ন বিষয়ে অধ্যক্ষ আমার কাছে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে কী হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...