December 13, 2025 - 10:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তি‘গোট অব এআই’ হিসেবে সমাদৃত ৪০০ সিরিজ নিয়ে আসছে অনার

‘গোট অব এআই’ হিসেবে সমাদৃত ৪০০ সিরিজ নিয়ে আসছে অনার

spot_img

কর্পোরেট ডেস্ক: ফটোগ্রাফির নতুন এআই গোট (সর্বকালের সেরা) হিসেবে সমাদৃত হয়েছে অনার ৪০০ সিরিজ। আগামী ২৫ মে দেশের বাজারে এই সিরিজ লঞ্চ করবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজ।

অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, সাথে ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯ অ্যাপারচার। পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এমন ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরার পারফরম্যান্স বৃদ্ধি করতে এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস)।

এছাড়া, ব্যবহারকারীদের ওয়াইড-অ্যাঙ্গেল ছবি এবং ক্লোজ-আপ শট নিতে সহায়তা করার জন্য এই সিরিজে আছে ১২ মেগাপিক্সেল ১১২° আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। প্রফেশনাল লেভেলের সেলফি তোলার জন্য রয়েছে উন্নত পোর্ট্রেট অ্যালগরিদম ও এফ/২.০ অ্যাপারচার সহ একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা।

অনার ৪০০ সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০x টেলিফটো শুটিং ফাংশনও রয়েছে। এই খাতে প্রথমবারের মতো কোনো ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মান স্থাপন করবে।

সাধারণ ব্যবহারকারী এবং ফটোগ্রাফি প্রেমীদের জন্য অনার ৪০০ সিরিজ দুর্দান্ত একটি অপশন; কারণ ক্ল্যারিটি এবং স্টেবিলিটি নিশ্চিত করতে নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে এই সিরিজ। স্মার্টফোন ফটোগ্রাফির মানোন্নয়ন ভূমিকা রাখবে অনার ৪০০ সিরিজ।

আরও বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন: https://smart-honor.com/।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...