বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
খেলাধূলা

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশ

শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

ম্যাচের প্রথমার্ধে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ ও নেপাল। ১৭ মিনিটে নেপাল গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ঠিক একইভাবে ২২ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর ম্যাচের বাকী সময়ে আক্রমণ পালটা আক্রমণ করলে গোলশুন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল রাখতে মরিয়া ছিল দুই দল। ৫৬ মিনিটে গোলের ভাল সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের পোস্টের নীচ থেকে বল বিপদমুক্ত করেন দলের ডিফেন্ডার।

অবশেষে ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। নাজমুলের কর্নার থেকে হেডে গোল করেন আশিকুর। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৮১ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে দারুণ শটে গোল আদায় করে নেন নাজমুল।

২-০ গোলের লিড নিয়ে ম্যাচ শেষ করার পথে ছিল বাংলাদেশ। কিন্তু ৮৭ মিনিটে বাংলাদেশের রক্ষণদূর্গে ফাটল ধরিয়ে নেপালকে প্রথম গোল এনে দেন ডাঙ্গোল। এই গোলে ব্যবধান কমলে ম্যাচে উত্তেজনা বাড়ে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী ভারত বা মালদ্বীপের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। আগামী ১৮ মে একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

এর আগে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে ২-২ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ