January 19, 2026 - 10:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

spot_img

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন।

টেইটের নিয়োগের কয়েক ঘণ্টা আগে আগের পেস বোলিং কোচ আন্দ্রে এডামসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের এডামস। তিন ফরম্যাটে দলের বোলিংয়ের উন্নতিতে কাজ করেছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এডামসের সাথে একটা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিসিবি। গত এক বছরে আমাদের পেস আক্রমণের উন্নতিতে এডামসের ভূমিকার বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।’

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন টেইট।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে বিবেচিত টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পর্যায়ের লিগ এবং প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ বিপিএল মৌসুমে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেছেন টেইট।

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। সব ফরম্যাটে মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি পেসার।

নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হতে এটাই সঠিক সময়। আপনি বলতে পারেন এটি একটি নতুন যুগের শুরু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তরুণ মেধাবী ও পেস বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছে। যা দারুণ ব্যাপার।’

টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোন ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভাবানরা ফল আনবে। এখানকার পেস বোলিং গ্রুপকে নিয়ে আমার বেশি মনোযোগ থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- দলের জন্য আরও বেশি জয় এনে দেয়া।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও একইভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...