রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
খেলাধূলা

পিএসএল সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে খেলোয়াড়দের নিরাপত্তার বিবেচনায় নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যথাসময়ে বাকী ম্যাচগুলোর সূচি জানানো হবে।’

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সাথে পিএসএল ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকবার বৈঠক হয়। নাকভি জানান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাকভি বলেন, ‘পিসিবি সব সময়ই খেলাধুলা ও রাজনীতিকে পৃথক রাখার পক্ষে। তবে স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের দায়িত্বহীন কর্মকাণ্ডে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যাতে আমাদের দেশি ও বিদেশি খেলোয়াড়রা পুরো নিরাপদে থাকতে পারে।’

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস এবং পেশোয়ার জালমির ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার কারণে ম্যাচটি স্থগিত করা হয়।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশি খেলোয়াড় পিএসএলে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে পিএসএলে খেলছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলছেন। এখনও খেলার সুযোগ পাননি নাহিদ।

সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ৯টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পালটা হামলা চালায় পাকিস্তান। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত