January 18, 2026 - 11:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

spot_img

স্পোর্টস ডেস্ক: আগামী জুনে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন দ্বিপাক্ষীক সিরিজে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সোমবার (৫ মে) ঐ সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলংকা যাবে বাংলাদেশ। ১৭ জুন থেকে গল-এ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টাইগাররা।

কলম্বোয় ২৫ জুন থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষে ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। ৫ জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে। দু’টি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

পাল্লেকেলেতে ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় ১৩ জুলাই এবং তৃতীয় ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে।

শ্রীলংকা সফরে বাংলাদেশ সিরিজের সূচি :

১৭-২১ জুন : প্রথম টেস্ট , গল

২৫-২৯ জুন : দ্বিতীয় টেস্ট, কলম্বো

২ জুলাই : প্রথম ওয়ানডে, কলম্বো

৫ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, কলম্বো

৮ জুলাই : তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে

১০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, পাল্লেকেলে

১৩ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, ডাম্বুলা

১৬ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...