December 9, 2025 - 11:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যএবার রাজধানীতে বসছে ১৯টি কোরবানির পশুর হাট

এবার রাজধানীতে বসছে ১৯টি কোরবানির পশুর হাট

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসসিসি) বসছে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসছে নয়টি হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসবে।

ইতোমধ্যে দুই সিটি কর্পোরেশনই হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে। সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। তবে কোনো হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটি আবারো ইজারা দেওয়া হবে বলে দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

১০টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা ৩ কোটি ৭০ লাখ টাকা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা ৮ কোটি ৯০ লাখ, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের এম-৪, এম-৫ ও এন-৪ ব্লক (লেকের উত্তর পার্শ্বে আংশিক), সানভ্যালি (আংশিক) এর খালি জায়গা ১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকা, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা ২ কোটি ২০ লাখ টাকা, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা ৬৪ লাখ ২ হাজার ৪শ’ টাকা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা ১ কোটি ৭ হাজার ৫শ’ টাকা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০নং সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা ৮১ লাখ ২০ হাজার টাকা, মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা ৮০ লাখ টাকা এবং খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি ইজারা মূল্য ধরা হয়েছে।

উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম বলেন, প্রথম পর্যায়ে দরপত্র বিক্রির শেষ তারিখ ১৫ মে। দ্বিতীয় পর্যায়ে ২৬ মে দরপত্র বিক্রি শেষ হবে। প্রথম পর্যায়ে সরকারি দরের চেয়ে বেশি দর দাখিল করলে দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয়টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে খালি জায়গা ২ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার ২শ’ টাকা, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিমের খালি জায়গা ৪ কোটি ৭২ লাখ ৫ হাজার ৬১১ টাকা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ২৮০ টাকা, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা ৬২ লাখ ৬৭ হাজার ৭৪ টাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা ৬৬ লাখ ৯৬ হাজার ২০ টাকা, ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা ৪ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৪শ’ টাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের খালি জায়গা ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা এবং আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পূর্ব পার্শ্বের খালি জায়গা ৫৩ লাখ টাকা সরকারি ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবি জানান, প্রথমে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসানোর ব্যাপারে সিদ্ধান্ত থাকলেও এর ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই দুই স্থানে এবার পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, দরপত্র গৃহীত হওয়ার ৩ দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অর্থ, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ১০ শতাংশ আয়কর, নির্ধারিত হারে পরিচ্ছন্ন ফি সিটি কর্পোরেশনে পরিশোধ করে কার্যাদেশ গ্রহণ করতে হবে।

কুরবানির জন্য এই ১৯টি অস্থায়ী হাট ছাড়াও উত্তর সিটি এলাকায় গাবতলী পশুর হাট ও দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে। সূত্র-বাসস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...