December 13, 2025 - 12:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, ভুয়া মেজরসহ ৪ প্রতারক আটক

সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, ভুয়া মেজরসহ ৪ প্রতারক আটক

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করার ঘটনায় ভুয়া মেজর ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় আসামিদের কাছ থেকে একটি টয়েটা গাড়ি, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৫ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান।

এর আগে সোমবার দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতার আসামিদের মুক্তাগাছায় থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-১৪।

আসামিরা হলেন- মেজর পরিচয় দেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মরকাটা বাজার এলাকার বাসিন্দা মোঃ তফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিন হোসেন (৩১), একই উপজেলার সোনাকাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ইউসুফ হোসেন (৩৫), কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ মোর্শেদ (৩৫) এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরধিপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (৩২)।

র‌্যাব-১৪ এর অধিনায়ক মোঃ নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। সে মুক্তাগাছার এক মেয়ের সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে ফুঁসলিয়ে গোপনে বিয়ে রেজিস্ট্রি করে। এরপর আসামি মাহিন শ্বশুরের বাসায় বেড়াতে গেলে তার কাছে মেজরের পরিচয়পত্র এবং কর্মস্থল সম্পর্কে জানতে চান শ্বশুরবাড়ির লোকজন। এ সময় আসামি অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে সে নিজেকে র‌্যাব-১৪ এর ময়মনসিংহের সিও হিসেবে দায়িত্ব পেয়েছে বলে জানায়। কিন্তু পরিবারের সদস্যদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করলে এই পরিচয়ের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে আসামি মাহিনসহ ৪ প্রতারককে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...