December 9, 2025 - 11:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বিঘ্নিত, দেড় হাজার ট্রাক দাঁড়িয়ে আছে পেট্রাপোল বন্দরে

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বিঘ্নিত, দেড় হাজার ট্রাক দাঁড়িয়ে আছে পেট্রাপোল বন্দরে

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক সার্ভিস (অনলাইন সিস্টেম) কাজ না করায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি ও রপ্তানি বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাংলাদেশের অনেক শিল্প কলকারখানায় কাঁচামালের সংকট দেখা দিতে পারে। অন্যদিকে রপ্তানি পণ্যও যথাসময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সোমবার (২৮ এপ্রিল) থেকে এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। এতে পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দেড় হাজার ট্রাক পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে বলে জানান ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল বন্দরের কাস্টমস ও বন্দরের অনলাইন সিস্টেমের লিংক সার্ভিস টাটা কোম্পানি দিয়ে থাকে। গত ২৮ এপ্রিল সোমবার দুপুরে ঝড়ের পর লিংক সমস্যা দেখা দিয়েছে। টাটার কলকাতা অফিস সমস্যার সমাধান করতে পারেনি। এখন দিল্লির ডিজি সিস্টেম মনিটর করছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পণ্য ছাড় করছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আমদানি হয়েছে ২৯৯০ ট্রাক পণ্য আর রপ্তানি হয়েছে ১৬১২ ট্রাক পণ্য। ৯ দিনে গড়ে ৩৩০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে এসেছে। লিঙ্ক সমস্যায় ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ৪ দিনে (২দিন ছুটি) মাত্র ২৩২ ট্রাক পণ্য এসেছে। আর রপ্তানি হয়েছে ৭৫১ ট্রাক পণ্য। আমদানি হয়েছে গড়ে ৫৮ ট্রাক পণ্য।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক না থাকায় তারা অনলাইন সিস্টেমে কাজ করতে পারছেন না। অনলাইনের বিকল্প হিসেবে ট্যাবে ওয়াইফাই কানেকশন দিয়ে নামমাত্র কার্যক্রম চালু রেখেছে পেট্রাপোল কাস্টমস। সেখানে আগে প্রতিদিন ৩০০ এর বেশি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসতো। সেখানে এখন ৫০ এ নেমে এসেছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতি ও শুক্রবার দু‘দিন বন্দরের কাজকর্ম বন্ধ ছিল। শনিবার ভারত থেকে ১৫০ ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছে আর রপ্তানি পণ্য নিয়ে ২১৩টি ট্রাক ভারত গেছে। রোববার এসেছে ৩৪ ট্রাক পণ্য আর ভারত গেছে ১১১ট্রাক পণ্য। সোমবার (৫ মে) বিকেল ৫টা পর্যন্ত ৪০ ট্রাক পণ্য এসেছে। অথচ স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে সাড়ে ৩০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে আর রপ্তানি পণ্য নিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য ভারতে যায়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, অনলাইন সিস্টেমে বন্দর ও কাস্টমসের সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। এক সপ্তাহ ধরে ওপারের লিংক সিস্টেমটি অকার্যকর রয়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ। অতি জরুরি ও পচনশীল পণ্য চালান কেবলমাত্র বিশেষ ব্যবস্থায় চালু রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ওপারের বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে তবে কবে বা কখন থেকে পুরোপুরি চালু হবে তা নিশ্চিত করতে পারেনি তারা। #

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...