December 13, 2025 - 1:16 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিলন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

spot_img

কর্পোরেট সংবাদ ডেসক্ : চার মাস পর আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বেগম জিয়া রোববার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর বেগম খালেদা জিয়া একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন। বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেইট দিয়ে বেরিয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

বিএনপি’র চেয়ারপার্সন ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি।

শনিবার (৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীয়ের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এই সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেট বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবেন।

বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসার বিষয়ে সিলেট বিএনপি’র প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেটের কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ‘ম্যাডাম লন্ডন থেকে সিলেট আসছেন এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এই নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। দেশনেত্রীকে স্বাগত জানাতে সোমবার ভোরবেলা সবাই এয়ারপোর্টে দিকে ছুটবেন।’

দলীয় চেয়ারপার্সন নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ডা. সাখাওয়াত হাসান জীবন আরো বলেছেন, ‘খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। আমরা কাছে যেটুকু তথ্য রয়েছে তাতে বলতে পারি তিনি বিমান থেকে নামবেন না। স্থানীয় শীর্ষ নেতারা দু’-একজন তার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করে আসাবেন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

২০১৮ সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধ যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া।

বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...