December 13, 2025 - 1:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

spot_img

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগের উপর এটা দেখার দায়িত্ব থাকলেও তারা ঘটনাস্থলে আসেনি। তাদের ম্যানেজ করে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকার লোকজনের দাবি।

বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর আবারও কাজ শুরু করেছে নির্মান শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পাশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মান করেছে। শনিবার (৩/৫/২০২৫) সে শ্রমিকদের দিয়ে কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ করছে। ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার ওসমান নামের দুইজন যৌথ ভাবে এ ভবন নির্মান করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মান এর কাজ করে চলেছে।

এ বিষয়ে বেনাপোল জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষর সংশ্লিষ্ট বিভাগের সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।

রেলওয়ের প্রকৌশলী বিভাগে (০১৭১১-৬৯২৮৬৪) একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। ম্যাসেজ দিলেও জবাব দেননি।

বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...