December 13, 2025 - 1:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যপ্রাইভেটকারে গুলি, দুজন খুন: বিদেশি পিস্তলসহ ধরা পড়লো ‘মূলহোতা’

প্রাইভেটকারে গুলি, দুজন খুন: বিদেশি পিস্তলসহ ধরা পড়লো ‘মূলহোতা’

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কার ধাওয়া করে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ অনুসারী এবং হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. মেহেদি হাসান (৩৭) নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা। তিনি এই মামলার ৩ নম্বর আসামি। শুক্রবার (২ মে) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “ঘটনার পর হাসান চট্টগ্রাম ছেড়ে আত্মগোপনে যান। গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।”

শনিবার ভোরে তাকে নিয়ে নগরীর পশ্চিম শহীদ নগরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। ওসি জানান, “ঘটনাস্থলে ৭.৬৫ বোরের যে গুলির খোসা পাওয়া গিয়েছিল, সেটি উদ্ধার হওয়া পিস্তল থেকেই ছোড়া হয়ে থাকতে পারে। বিষয়টি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হবে।”

গত ২৯ মার্চ গভীর রাতে নগরীর রাজাখালী এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া করে একাধিক মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। গাড়িটি চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছালে তারা বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে দুজন নিহত ও দুজন আহত হন।

নিহতরা হলেন—বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ (বয়স আনুমানিক ৩০-৩৫)। আহতরা—রবিন ও হৃদয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিন জানিয়েছিলেন, কার চালাচ্ছিলেন মানিক। মালিক ছিলেন আব্দুল্লাহ। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সরোয়ার হোসেন বাবলাও ছিলেন গাড়িতে। রবিনের দাবি, ছোট সাজ্জাদকে ধরিয়ে দিয়েছেন সন্দেহে প্রতিপক্ষ সরোয়ারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সরোয়ার বেঁচে যান।

ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে। সেই বিরোধে অতীতেও খুনের ঘটনা ঘটেছে।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে দ্বন্দ্ব নতুন মাত্রা নেয়।

জোড়া খুনের ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম গত ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় ছোট সাজ্জাদ, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাসান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় হামলাটি চালানো হয়।

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে বেলাল, মানিক ও সজীব নামে তিনজনকে গ্রেফতার করেছে। আদালতের আদেশে কারাগারে থাকা ছোট সাজ্জাদকেও গ্রেফতার দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...