December 13, 2025 - 12:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপ্রবাসীর কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল

প্রবাসীর কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল

spot_img

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদরের চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর চাঁদা দাবির একটি ভয়েস রের্কড ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৫ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে জুয়েল নামে এক সৌদি প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা গেছে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল থেকে ফেসবুকে তার চাঁদা দাবির ভয়েস রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

ভয়েস রের্কডটিতে চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর বলতে শোনা যায়, অন বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করিন। সাদ্দামারে আই আজায়ালামু, মার্কেট আউট করি আলামু। কালকে সকালে আমার সেনাবাহিনীর লগে ডিউটি আছে, বুইজ্জততি কলেজের সামনে। হিয়ানে যামু, আই অন ঘুম যামু, সকালে ৮টা বাজে উডি যাইতে অইবো। ৪টি ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে, হিগা আরে না করলেও প্রতিদিন কল দিবো একবার। তোমার কি অবস্থা খোঁজ খবর নিবো।

জানা যায়, গত ২৩ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চর মটুয়া ডিগ্রি কলেজেসহ নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এতে রিংকুকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সৌদি প্রবাসী জুয়েল অভিযোগ করে বলেন, উপজেলার ১৯নং পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। গত ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। ১৯নং পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত ছিলেন। রিংকুও একই ইউনিয়নের বাসিন্দা। মূলত আমার চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায়। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকেও মারধর করার হুমকিও দেয়।

চর মটুয়া ডিগ্রি কলেজের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০-১৫জনে আমার কাছে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেলে রেকর্ড ফাঁস হওয়ায় আমি রিংকুকে ২০-২৫ বার কল দিয়েছি। সে কল রিসিভ করেনি। পরে শুক্রবার দুপুরে রিংকে কল দিলে রিংকু কল রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি তুমি এটার সাথে সম্পৃক্ত আছো কিনা। তখন সে বলে ভাইয়া আমি এখন কি করতাম। এত টুকু কথা বলে ফোন কেটে দেয়।

তিনি আরো বলেন, আবার আওয়ামী লীগ যারা করে তারা আমাদের ওপর সব কিছু চাপি দেয়। ভুক্তভোগীর সাথে আমি দুপুরে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞাসা করেছি, এটা কি আপনার কাছে মজা করে চাইছে, নাকি সত্যিকারে চাইছে। ঊনারা আমাকে জানিয়েছে তাদেরকে ডাইরেক থ্রেট দিছে। আসলে আমি নিজেই হতবাক হয়ে গেছি।

অভিযোগের বিষয়ে জানতে চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মতামত পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ পর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন রিংকুর সাথে কথা বলে জানান, রিংকু দাবি করেছে এ কন্ঠটা তার না। তবে শাহীন বলেন, তিনি যে কন্ঠ শুনেছেন সেটি রিংকুর কন্ঠের মতই লাগতেছে,এটা ঠিক।

এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি প্রাথী মো.রাসেল বলেন, বিষয়টি জানার পর রিংকুকে আমি অনেকবার ফোন দিয়েছি। রিংকু ফোন রিসিভ করে নাই। পরে কলেজ ছাত্রদলের সভাপতির সাথে বিষয়টি নিয়ে কথা বলি। কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আমাকে জানায় ভয়েসটা রিকংকুর কিনা সে পুরোপুরি বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...