December 13, 2025 - 10:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তিইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: জনমনে উদ্ভূত বিভ্রান্তি ও বিভিন্ন মহলের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বুধবার (৩০ এপ্রিল) ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সময়ে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের সিলেকশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে—প্রতিটি পদে মাদ্রাসা শিক্ষিত, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হবে। সরকারের স্বীকৃতি অনুযায়ী, দাওরায়ে হাদিস ডিগ্রি মাস্টার্স (সমমান) হিসেবে গণ্য।’

এতে বলা হয়, ‘কওমি ধারার শিক্ষার্থীদের মধ্যে অনেকে এসএসসি, এইচএসসি বা স্নাতক পর্যায়ের কোনো স্বীকৃত সনদ না থাকায়, সার্বিক বিবেচনায় উচ্চ ও নিম্ন উভয় পদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞপ্তিটি প্রণয়ন করা হয়। এ ধরনের উদ্যোগ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে এই প্রথম। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যার মাধ্যমে সকল কওমি শিক্ষিতদের জন্য অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করা হয়েছে।’

সকলকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং দায়িত্বশীল আচরণ করার জন্য ইফা’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...