January 18, 2026 - 11:45 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।”

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে সংঘাতপ্রবণ সম্পর্ক বিরাজ করছে। তবে, ঢাকা কোনও বড় সংঘর্ষ চায় না যা এই অঞ্চলের জনগণকে বিপদাপন্ন করতে পারে।

হোসেন বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই বাংলাদেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করি তারা (ভারত ও পাকিস্তান) তাদের মতবিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধান করবে। কিছু দেশ ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমেই হোক, আমরা দেখতে চাই যে, উত্তেজনা হ্রাস পেয়েছে ও শান্তি বজায় রয়েছে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে ইরান ও সৌদি আরবকে বাংলাদেশ অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই পর্যায়ে, আমরা মনে করি না যে, আমাদের জন্য কোনো মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করা যথাযথ হবে।’

তিনি বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) যদি বিশেষভাবে আমাদের সহায়তা চায়, তাহলে আমরা তা বিবেচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কোনো উদ্যোগ নেব না।’

বাংলাদেশের উপর ভারত-পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে হোসেন বলেন, আন্ত:সংযুক্ত বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনাবলি অনিবার্যভাবে সব দেশের ওপর কিছুটা প্রভাব ফেলে।

বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থার খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলির এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমার কাছে কোনও অতিরিক্ত মোতায়েন বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কোনো তথ্য নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, পরিস্থিতি শান্ত করার জন্য ইরান ও সৌদি আরব আলাদাভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...