Corporate Sangbad
শেয়ারবাজার

ফার্মা এইডের পর্ষদ সভা ৭ নভেম্বর

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।