December 9, 2025 - 11:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিজামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

জামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

spot_img

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানের ১১তম দিনে রাজধানীর রমনায় জামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে দাওয়াতী অভিযানকালে উন্মুক্ত বুথে সহযোগী সদস্য ফরম পূরণে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত যোগদানের দীর্ঘ লাইন দেখা যায়। এসময় রমনা থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ফরম পূরণে আগ্রহীদের সহযোগিতা করে।

উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক, রমনা থানার সাবেক আমীর আবদুস সাত্তার সুমন জানান, কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ জনসাধারণের কাছে যথাযথভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ফলে মানুষ জামায়াতে ইসলামীর দিকে এগিয়ে আসছে। মানুষ বুঝতে পারছে এবং বিশ্বাস করে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব। তিনি আরো বলেন, আল্লাহ নামাজ-রোজা, হজ্ব, যাকাতের মতোই দ্বীন কায়েম ফরজ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ। এই ফরজ দায়িত্ব প্রতিটি মানুষের। যারা এই দায়িত্ব পালন করবে, তারা পরিপূর্ণ ঈমানদার এবং তারাই ইহকাল ও পরকালে সফল। জামায়াতে ইসলামী এদেশের প্রতিটি মানুষকে সেই সাফল্যের অংশীদার করতে ইসলামের ছায়াতলে আহ্বান জানাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও রমনা থানা আমীর আতিকুর রহমান, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক, থানা কর্মপরিষদ সদস্য আহমেদ আলী সরকার, মৌচাক ওয়ার্ড সভাপতি নূরের রহমান পারভেজ, ১৯ মধ্য ওয়ার্ড সভাপতি আব্দুল করিম মুরাদ, সেক্রেটারি ফারুক হোসেন, ইস্কাটন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান সহ থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...