January 19, 2026 - 12:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঅভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে সেই মা বলছেন সন্তান কে দত্তক হিসেবে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার বারুহাস ইউনিয়নের রাণীদীঘি গ্রামে।

জানা গেছে, তাড়াশ উপজেলার মানিকচাপর গ্রামের চাঁন মিয়ার তিন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী মারা গেছেন। বাকী দু স্ত্রী এখনো জীবিত। তাদের মাঝে ছোট স্ত্রী আমেনা বেগম (৩৫) তিন দিন আগে জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের।

নাম রাখা হয় রোজা আকতার। কিন্তু অভাবের তাড়নায় আমেনার কোলজুড়ে আসা সে শিশুটির সকল মায়া ছিন্ন করে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেন পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার জংলিপুর গ্রামের নিঃসন্তান রতন দম্পতির কাছে। এমনই অভিযোগের গুনজন উঠেছে এলাকায়। তবে সেই অভিযুক্ত মা বলছেন ভিন্ন কথা। অর্থের বিনিময় নয় বরং অভাবের তারনায়ই এমন কাজ করেছেন তিনি। তার চিকিৎসা বাবদ তাকে ১০ হাজার টাকা দিয়ে ১ দিন বয়সী কন্যা সন্তানটি নিয়ে গেছেন তারা। সদ্য ভূমিষ্ঠ সন্তান দেওয়ার পর থেকেই হতাশায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন মা আমেনা বেগম। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহলের মাঝে আলোচনার ঝড় ওঠে। তারা এ বিষয়ে পক্ষে বিপক্ষে নানা ট্রল করতে থাকেন।

রাণীদীঘি গ্রামে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, মানিক চাপর গ্রামের বাসিন্দা চাঁন আলীর তিন স্ত্রীর মধ্যে আমেনা বেগম সবার ছোট। চাঁন মিয়ার প্রথম স্ত্রীর রয়েছে দুই মেয়ে, মেঝ স্ত্রীরও রয়েছে দুই মেয়ে। ছোট স্ত্রী আমেনা বেগমের ঘরে রয়েছে দুই ছেলে ও সর্বশেষ মেয়ে রোজা আকতারের জন্ম দেন। আমেনা বেগম জানান, বিয়ের পর থেকেই স্বামীর বাড়িতে তার জায়গা হয় হয়নি। তিনি থাকেন তার

মেঝ বোন কোহিনুর বেগমের বাড়ি রাণীদীঘি গ্রামে। স্বামী চাঁন মিয়া মাঝে মধ্যে সেখানে মাঝে মধ্যে যাতায়াত করলেও সংসারের কোনো খরচপাতি দেন না তিনি।

খবর নিয়ে জানা যায়, অভাবের তাড়নায় আমেনা বেগমের বড় ছেলে সোহাগ (১২), পড়ালেখা ছেড়ে রাজমিস্ত্রির জোগালদার হিসেবে কাজ করে সংসার চালায়। মেঝ ছেলে আলিফের বয়স আট বছর। এরই মাঝে দিন আনতে পান্তা ফুরানো সংসারে ঘর আলো করে আসে মেয়ে রোজা আকতার। কিন্তু চার মেয়ের পর নবজাতক মেয়ের দায়িত্ব নিতে রাজী হোননি বাবা চাঁন মিয়া। বাধ্য হয়ে আমেনা বেগম এক দিন বয়সী মেয়ে রোজা আকতার কে বিক্রি করে দেন অন্যর কাছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিবারটির সাথে কথা বলে সঠিক তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...