January 19, 2026 - 11:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাতারকা ক্রিকেটারদের উপস্থিতিতে সিংগাইরে জে পি এল ফাইনাল খেলা অনুষ্ঠিত

তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে সিংগাইরে জে পি এল ফাইনাল খেলা অনুষ্ঠিত

spot_img

সাইফুল ইসলাম তানভীর : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে এবং ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি” কোম্পানির সার্বিক সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জে পি এল) এর সপ্তম আসরের ফাইনাল খেলা। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা ক্রিকেটারকে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন।

জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে জেপিএল সিজন সেভেনের। এতে ৫ টি দল অংশগ্রহণ করেন। দলগুলোর মধ্যে ছিল ভাকুম সমাজ কল্যাণ পরিষদ, নয়াপাড়া গাজিন্দা একাদশ, দশানি টাইগার্স, সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন, দেউলি সুপার কিংস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন টিম তাদের ফাইনাল নিশ্চিত করেন। শ্বাস রুদ্ধকর ফাইনালে সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন ক্লাব ভাকুম সমাজ কল্যাণ পরিষদকে ১ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ তুষার এবং সিরিজ হয়েছেন কৌশিক । খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোজাম্মেল হাবিবুল্লাহ ও লিটন আহমেদ।

জয়মন্টপ প্রিমিয়ার লিগ এর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় ও সভাপতি মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, সংবর্ধিত অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম, সাবেক অধিনায়ক মোঃ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল।

আরো উপস্থিত ছিলেন- সায়ান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান সাঈফ,জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু এবং জয়মন্টপ স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সুব্রত কুমার নিক্কনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী প্রায় ১০ হাজার লোক। খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান।

সবশেষ বিকেল ৬ টার দিকে বিজয় ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে অতিথিবৃন্দের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জে পি এল সেভেন সিজনের পর্দা নামে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...