রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়লো বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : প্রথম তিন ম্যাচ জয়ের পর নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে হেরে গেল বাংলাদেশ দল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এই হারে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার-শারমিনদের। সেক্ষেত্রে অন্য দলগুলোর পয়েন্ট ও রানরেট হিসাব-নিকাশ হবে।

লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শারমিন আকতারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে বাংলাদেশ।

তিন নম্বরে নেমে ১০টি চারে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন। এছাড়া ওপেনার ফারজানা হক ৪২, নাহিদা আকতার ২৫ ও রাবেয়া খান অপরাজিত ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া অ্যালেইন ৪ উইকেট নেন।

জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬ দশমিক ৩ ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল ক্যারিবীয়রা।

এরপর চতুর্থ উইকেটে স্টেফানি টেলর ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৮০ বলে ৬৬ রান তুলে দলকে ভালো অবস্থায় নেন। ৭ রানের মধ্যে এই দুই সেট ব্যাটার আউট হলেও শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের সুবাদে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেলর ৫১ বলে ৩৬ এবং ম্যাথুস ৪৫ বলে ৩৩ রান করেন।

বাংলাদেশের মারুফা আকতার ২ উইকেট নেন।

দিনের আরেক ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড।

৪ ম্যাচ খেলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত