December 14, 2025 - 7:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম

বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম

spot_img

কর্পোরেট ডেস্ক: শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোঃ রফিকুল ইসলাম গত ১৩ এপ্রিল যোগদান করেছেন।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন এবং বেসিক ব্যাংকে পদায়িত হন। মোঃ রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে জনাব ইসলাম সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা, ময়মনসিংহ এবং জামালপুর এর জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস) নামে ব্রাঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটালাইজশনে গুরুত্বপূর্ন অবদান রাখেন।

মোঃ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রি লাভ করেন। তিনি একজন সার্টিফাইড ডাটা বেইজ এ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ)। তিনি দেশে-বিদেশে আইটির উপর এবং অন্যান্য ব্যাংকিং বিষয়াবলীর উপর সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণে অংশগ্রহন করেন। জনাব ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...