বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে লস এ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ভেন্যু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে প্রায় এক দশকেরও বেশী সময় পর অলিম্পিকে প্রথমবারের মত ক্রিকেটকে স্বাগত জানাবে ওয়েস্ট কোস্ট।

এ সম্পর্কে গেমস আয়োজক কমিটি তাদের ঘোষনায় বলেছে, ‘ক্রিকেট (টি২০) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভূক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।’

লস এ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে ছয়টি দল অংশ নিবে। প্রায় ১২৮ বছর পর অলিম্পিকে আবারো ফিরেছে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রিকেট।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এলএ২৮’র এই ঘোষণাকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুন জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি২০ ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল নিউইয়র্কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের। এই শহরেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তীতে যাচাই বাছাই করে এলএ২৮ ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে