January 18, 2026 - 10:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিপরীক্ষা শুরুর ২০ মিনিট পরই ফেসবুক গ্রুপে এসএসসির প্রশ্নপত্র ফাঁস

পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই ফেসবুক গ্রুপে এসএসসির প্রশ্নপত্র ফাঁস

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। কেন্দ্রের বেড়া টপকে জানালা দিয়ে অনেককেই নকল সরবরাহ করতে দেখা গেছে। এক প্রকার প্রতিযোগিতা করেই এসময় নকল সরবরাহ করতে দেখা যায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর পর ওই কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে নকল সরবরাহের প্রতিযোগিতা শুরু করেন অনেকে। তবে বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও কেন্দ্রসচিব রাশিদুল হাসান (জুয়েল)।

স্থানীয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নামের এক মাদরাসা শিক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই আদর্শ উচ্চ বিদ্যালয়ে নকল হচ্ছে। পরীক্ষার্থীরা হলে বসে থাকে আর বাইরে থেকে তাদের ছোট-বড় ভাইয়েরা নকল সরবরাহ করে। আজও কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে বেশ কিছু লোকজন নকল সরবরাহ করেছে। কেন্দ্র সচিবের গাফিলতি ও প্রশাসনের পর্যাপ্ত লোকজন না থাকায় এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন।’

এদিকে এদিন পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে একটি ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রটি আপলোড করা হয়। পরে সেটি দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা ১১টার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে ফেলা হয়।

চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রাশিদুল হাসান (জুয়েল)। নকল সরবরাহের বিষয়টি অস্বীকার করে বলেন, সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭৩ জন শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বাইরে থেকে কিছু লোকজন নকল সরবরাহের চেষ্টা করলেও তাদের তাড়িয়ে দেওয়া হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিটে একটি ফেসবুক গ্রুপে প্রশ্নফাঁস করা হয়েছিল। কিন্তু ওই গ্রুপ থেকে পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে। ওই প্রশ্নটি চৌহালী থেকেই আপলোড করা হয়েছে, নাকি অন্য কোনো স্থান থেকে তা এখনও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় থানায় একটি ডায়রি করা হয়েছে। আর নকল সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...