January 19, 2026 - 10:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন গৌরীপুরের আউটার সিগন্যালের কাছে এলে এতে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম।

নিহত রাকিবুল গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের হায়দারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে স্টেশন ছাড়ার পরপরই আউটার সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো ভাই রিপন মিয়া জানান, রাকিবুল ইসলাম এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম বলেন, শ্যামগঞ্জ স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া ট্রেনে স্টেশনের আউটার সিগন্যালের কাছে কাটা পড়ে মারা যান রাকিবুল। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...