রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

কর্পোরেট ডেস্ক : উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক রূবানা পারভীন। গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়।

রূবানা পারভীন ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। একজন সদালাপী মানুষ হিসাবে তিনি সততা ও দক্ষতার সাথে ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা, গুরুত্বপূর্ণ ডিভিশন এবং সার্কেল প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আইসিসি, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করে থাকেন।

তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ দেশে, বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রূবানা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার স্বামী একজন প্রকৌশলী এবং দুই কন্যার জননী।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত