রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

পহেলা বৈশাখে এসিআই মটরসের নতুন মডেলের সোনালীকা ট্র্যাক্টরের শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: দেশের কৃষিখাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিশ্চিত করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এসিআই মটরস। সম্প্রতি প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সোনালীকা ট্র্যাক্টরের দুটি নতুন মডেল, Sonalika 35RX এবং Sonalika All Rounder SS-55 (12F+3R)। আধুনিক ফিচার সমৃদ্ধ এই ট্র্যাক্টর দুটি উদ্বোধন করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে। দেশব্যাপী এক যোগে ১৫ টি স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে মানিকগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধিত নতুন Sonalika 35RX মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্র্যাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্র্যাক্টরটি কৃষি পণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়। অন্যদিকে, Sonalika All Rounder SS-55, মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন, যা উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

সকল প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে আগত অতিথিরা হাতে-কলমে ট্র্যাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন, যা সবাই উৎসবমুখোর পরিবেশে উপভোগ করেন।

এসিআই মটরসের এই প্রোগ্রাামগুলোতে শুধু ট্র্যাক্টর নয়, প্রদর্শন করা হয় আরও বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র – যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচ পাম্প, পাশাপাশি ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।

প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এসিআই মটরস ভবিষ্যতেও এই ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে এবং গ্রাহকদের উন্নত বিক্রযয়োত্তর সেবা দিয়ে আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।

এইভাবে পহেলা বৈশাখের উৎসবের সাথে মিলিয়ে নতুন প্রযুক্তিনির্ভর ট্র্যাক্টরের সফল উদ্বোধনের মাধ্যমে এসিআই মটরস আবারও প্রমাণ করেছে-তারা শুধু পণ্য নয়, কৃষকের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত