December 9, 2025 - 11:25 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমখিলগাঁওয়ে আপন কফি হাউজের সামনে তরুণীকে মারধর, আটক ২

খিলগাঁওয়ে আপন কফি হাউজের সামনে তরুণীকে মারধর, আটক ২

spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে একজন তরুণীকে মারধর করার অভিযোগে ওই কফিশপের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল চারটার দিকে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-আপন কফি হাউজের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিওটি সোমবার ভাইরাল হয়, তবে ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। ভিডিওতে যাকে লাঠি হাতে দেখা যায়, তিনি শুভ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। বিকেল ৪টার দিকে আল-আমিন ও শুভকে আটক করে রামপুরা থানা হেফাজতে নেওয়া হয়। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আতাউর রহমান বলেন, ‘যদি তরুণী বা তার পরিবারের কোন সদস্যকে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউজের সামনে সেদিন এক তরুণী কফিশপের প্রবেশ পথের সামনে যান। তখন ওই দোকানের দু’জন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এদিকে এই বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এক পোস্টে জানানো হয়, ঘটনার সাথে জড়িত ‘আপন কফি শপ’ এর স্টাফ শুভ সূত্রধরকে সোমবার বিকেলে রামপুরা থানা পুলিশ আটক করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...