January 18, 2026 - 11:15 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমুক্তাগাছায় যুবতীর আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল করায় যুবক গ্রেফতার

মুক্তাগাছায় যুবতীর আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল করায় যুবক গ্রেফতার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা আক্তার (১৭) নামের এক যুবতীর আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করায় যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশের এসআই(নিঃ)।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ভিকটিম বর্ষা আক্তার (ছদ্মনাম) এর সাথে ময়মনসিংহের মুক্তাগাছার চাপুরিয়া এলাকার মোঃ তাজিমুল ইসলাম রিয়ন (২০) এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে ভিকটিমের নিয়মিত ফেসবুক ম্যাসঞ্জারে কথা বলতো রিয়ন। এক পর্যায়ে ভিকটিম গত ৬ এপ্রিল রিয়নের সাথে মুক্তাগাছা জমিদার বাড়ীতে দেখা করে। এসময় কৌশলে ভিকটিমের অজ্ঞাতসারে তার মোবাইল নিয়ে নেয় এবং ভিকটিমের মোবাইলে থাকা তার ব্যাক্তিগত কিছু আপত্তিকর ছবি ও ভিডিও নেয়। পরবর্তীতে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে এবং শারীরিক সম্পর্ক না করলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে জানায়।

কিন্তু ভিকটিম উক্ত কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় রিয়ন দুইটি ফেসবুক আইডি থেকে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ভিকটিমের এবং তার কলেজের বান্ধবিসহ পরিচিত জনের কাছে প্রেরণ করে।

এদিকে, ভিকটিম সম্মান বাচাতে এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভিকটিম জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ কল দিয়ে মুক্তাগাছার ২ আর্মড পুলিশ এর সহায়তা গ্রহন করে।

পরবর্তীতে আর্মড পুলিশের এসআই(নিঃ) মোঃ আমির খসরু’র নেতৃত্বে একটি অভিযানিক দল ১২ এপ্রিল মুক্তাগাছার চৌরাঙ্গীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ তাজিমুল ইসলাম রিয়নকে আটক করে। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ওই আসামীকে মামলা দায়ের করে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান আর্মড পুলিশের এসআই(নিঃ) এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...