December 10, 2025 - 12:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিপ্রথমবারের মতো চালু হচ্ছে শেরপুর সরকারি কলেজে বাস সার্ভিস

প্রথমবারের মতো চালু হচ্ছে শেরপুর সরকারি কলেজে বাস সার্ভিস

spot_img

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ। কলেজে নানা সুবিধা থাকলেও বিগত দিনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো বাস ছিলো না। শিক্ষার্থীদের স্বপ্ন ছিলো বাসে উঠে কলেজে আসা-যাওয়া করবে। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হলো। কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যা চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনো ভাবেই এই সার্ভিস দেয়া হবে না।

যে রুটে বাসগুলো চলাচল করবে:
রুট নং- ০১ :
ঝিনাইগাতী বাজার- আহম্মদনগর- পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ- কাঠালতলী- কোয়ারী রোড- জুলগাঁও নতুন সড়ক- কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০২ :
শেরপুর ব্রিজ(ব্রহ্মপুত্র সেতু)- ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক- বটতলা- কুসুমহাটী- শেরী ব্রিজ- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০৩ :
মাঝপাড়া- বটতলা- শ্রী বরদী বাজার- মাটিয়াকুড়া- গাবতলী- তেনাচিড়া বিজ্র – ভারেরা- কুরুয়া বাজার- কুড়িকাহনিয়া বাজার- ইন্দিলপুর বাজার- চিথলিয়া- আখের মাহমুদ বাজার- খোয়ারপাড়- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০৪ :
গৌড়দ্বার- পাইস্কা মোড়- নকলা হলপট্টি- গণপদ্দী বাজার- তারাকান্দি বাজার- কানাশাখোলা বাজার- অষ্টমীতলা- শেরপুর সরকারি কলেজ

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, “দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসে। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদই ১৫০-২০০ টাকা খরচ হয়। শিক্ষার্থীদের সুবিধা কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, “শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ছাত্রদের হলের নাম শহিদ মাহবুব হল নামকরণ করা হয়েছে, ছাত্রীদের জন্য অচিরেই আরেকটি হল চালু হবে। দূরের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো চারটি রুটে চারটি বাস সার্ভিসের উদ্যোগ নেয়া হয়েছে। যা বাংলা নববর্ষে (১৪ই এপ্রিল) উদ্বোধন করা হবে। যার ফলে শিক্ষার্থীরা অল্প খরচে কলেজে আসা-যাওয়া করতে পারবে।

এই বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, “অনেক সময় ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করতে হতো, কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন কলেজ বাস থাকায় অনেকটাই স্বস্তি মিলবে।”

ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান কলেজ কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...